ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তালিকা ধরে চাঁদাবাজদের গ্রেপ্তার শুরু হবে: ডিএমপি কমিশনার

দুই থেকে তিনদিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হবে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, চাঁদাবাজদের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হচ্ছে আর পুলিশ ঢাকা শহরের চাঁদাবাজদের তালিকা তৈরি করছে। তিনি বলেন, ‘চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে।’


শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকায় ছিনতাই বেড়েছে। মোবাইল ছিনতাই বেড়েছে। রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।


হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক মন্তব্য করে তিনি বলেন, তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এ জন্য তাদের প্রতি অনুরোধ। তবে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না।


ডিএমপি কমিশনার বলেন, মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই-তিনজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। যারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন। ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। কিন্তু যানজটের মধ্যে হর্ন বাজালে সমাধান কি? যারা বারংবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কমিশনার।

ads
ads
ads

Our Facebook Page

↑